1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে যুবক খুন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কুপে বাচ্চু আহমদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এঘটনা ঘটে৷

নিহত বাচ্চু আহমদ দত্তরাইল গ্রামের আকদ্দছ আলীর ছেলে৷ তিনি ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার সদস্য৷

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়৷ বাগবিতণ্ডার এক পর্যায়ে চাচাতো ভাই রেদওয়ান আহমদ রনির (৩০) দায়ের আঘাতে গুরুতর আহত হোন বাচ্চু আহমদ। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সাথে জড়িত রেদওয়ান আহমদ রনিসহ ৫ জনকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাশ বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park