1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পরিবেশ প.দ.ক পাচ্ছে মৌলভীবাজার পৌরসভা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :প্রবাসী ও পর্যটন অধ্যুষিত জেলার মৌলভীবাজার পৌরসভার সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত এরকম একটি সম্মাননা পদকের প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেই স্বপ্ন প্রত্যাশা অবশেষে প্রাপ্তিতে পরিণত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর গুরুত্বপূর্ণ বিশেষ অবদান রাখায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মৌলভীবাজার পৌরসভাকে জাতীয় ‘পরিবেশ পদক ২০২৩’ চূড়ান্তভাবে মনোনীত করেছে। এমন খবরে পৌর মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকরা আনন্দে উদ্বেলিত হচ্ছেন। খুবই শিগগিরই এই পদকটি আনুষ্ঠানিকভাবে পৌর মেয়রের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা যায়, জাতীয় পরিবেশ পদক নীতিমালা-২০১২ অনুযায়ী পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দিয়ে সম্মানিত ও কাজে অনুপ্রাণিত করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ ক্যারেট মানের ২ তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্য এবং নগদ ৫০ পঞ্চাশ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। কিছু আনুষ্ঠানিকতা শেষে দীনক্ষণ নির্ধারিত হলে খুব শিগগিরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদকটি গ্রহণ করবেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মো. ফয়সাল আবেদীন খান উপ-পরিচালক (উপসচিব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশ করে এই তথ্যটি জানানো হয়। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান মানবজমিনকে বলেন পৌরসভার উদ্যোগে সপ্তাহে একদিন পৌরসভার মেয়র চত্বরে প্লাস্টিক ক্রয়-বিক্রয়ের হাট, শহরের সৌন্দর্য বর্ধনে ফুলগাছ লাগানো, কুদালী ছড়া সংস্কার ও সৌন্দর্য বর্ধনে কাজ করার অবদানস্বরূপ এই স্বীকৃতি পাচ্ছে মৌলভীবাজার পৌরসভা।

তিনি বলেন, এই অর্জন সম্মানিত পৌর নাগরিকদের। আমরা সকলের সার্বিক সহযোগিতায় আরও এগিয়ে যেতে চাই। তিনি এই পদকের জন্য সারা দেশের মধ্যে মৌলভীবাজার পৌরসভাকে নির্বাচিত করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park