1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ছুরিকাঘাতে তরুণের মৃ ত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (১৭) নামে এক তরুণ সবজি বিক্রেতা খুন হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেল ৫টার দিকে নগরীর চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার নুর আলীর ছেলে। সে পরিবারের সঙ্গে নগরীর ছড়ারপাড়ের একটি কলোনীতে থাকতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুর্বৃত্তরা চালিবন্দর ভৈরব মন্দির এলাকায় ওই তরুণকে ঘেরাও করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানাধীন সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) শামীম উদ্দিন।

তিনি বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা এক তরুণ খুন হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ ব্যাপারে এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই তরুণ বেকার ছিলো। সে মাঝেমধ্যে সবজি বিক্রিসহ অন্যান্য কাজকর্ম করতো। ইতোমধ্যে খুনীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। দ্রুততম সময়ের মধ্যে খুনীদের গ্রেফতার করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park