1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুনামগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, স্বামীর কারাদন্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীকে আজীবন (আমৃত‍্যু) কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এই রায় দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঝলক রায়। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেগেরগাঁও গ্রামের রমজান আলীর ছেলে।

জানা যায়, ২০১৭ সালের ১৩ জুন দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামস্থ ভোলাখালি নদীর দক্ষিণ পাশের জঙ্গলে মনোয়ারা বেগম নামের এক গৃহবধূক খুন করে মরদেহ ফেলে দেয় কে বা কারা। এই ঘটনায় নিহতের মা আমেনা খাতুন বাদী হয়ে ১৭ জুন দোয়ারাবাজার থানায় একটি অজ্ঞাতনামা মামলা করেন। মামলা দায়ের পর ছায়া তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে হত্যাকান্ডের সাথে স্বামী ইকবাল মিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ।

পুলিশের তদন্তে জানা যায়, ঘটনার চার বছর আগে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের করিনপাড়া গ্রামের ময়না মিয়ার মেয়ে মনোয়ারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের উস্তেগেরগাঁও গ্রামের রমজান আলীর ছেলে ইকবাল মিয়া। বিয়ের পর থেকে দাম্পত্য জীবন ভালো চললেও কোনো এক ঘটনায় জেলে যেতে হয় স্বামী ইকবাল মিয়াকে।

জেল থেকে বের হয়ে পরকীয়া সন্দেহে স্ত্রী মনোয়ারা বেগমের সাথে দ্বন্দ্ব বাঁধে ইকবালের। স্ত্রী মনোয়ারা বেগমকে পরকীয়া সন্দেহে শ্বশুর বাড়ি এলাকার ভোলাখালি নদীর দক্ষিণ জঙ্গলে নিয়ে হত্যা করে গা ঢাকা দেন ঘাতক স্বামী ইকবাল। এই ঘটনায় ইকবালকে আসামি করে ২০১৩ সালের ১৭ ডিসেম্বরে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল মামুন।

দীর্ঘদিন এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার ৩০২ ধারা মোতাবেক দোষী সাব‍্যস্ত হলে ইকবাল মিয়ার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার দায়ে আজীবন (আমৃত্যু) কারাদণ্ড এবং সাথে ১০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন বিজ্ঞ বিচারক।

এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সুহেল আহমদ ছইল বলেন, এই রায়ে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে রায়ে অসন্তুষ জানিয়ে উচ্চ আদালতের আপিল করার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী রমজান আলী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park