1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউপির হাতিডহর গ্রামে মঙ্গলবার সন্ধ্যার দিকে বজ্রপাতে বুশরা বেগম (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত বুশরা ওই গ্রামের মোস্তাক আহমদের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

বুশরার বাবা মোস্তাক আহমদের বরাতে জকিগঞ্জ থানা পুলিশের সূত্র জানায়, বুশরা বেগম ও তার বোন সুফিয়া বেগম (১২) মঙ্গলবার বিকেলে বাড়ির দক্ষিণ পাশে সবজি ওঠাতে যায়। ওই সময় ঝড় বৃষ্টি শুরু হলে বিজলি চমকানোসহ বজ্রপাতে বুশরা বেগম সবজি খেতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন ছোট বোন সুফিয়া বেগমের চিৎকারে বুশরার বাবা ও ভাই মঞ্জুর আহমদ গিয়ে বুশরা বেগমকে অজ্ঞান অবস্থায় সবজি খেত থেকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই অনুমতি সাপেক্ষে লাশ দাফনের সিদ্ধান্ত হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park