1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সারাদেশের সাথে বিয়ানীবাজারেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অফিসার কাজী শারমিন নেওয়াজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মবিন হাই, বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ভজন কুমার ভর্মন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা ভেটোনারি সার্জন ডা. একেএম মোক্তাদির বিল্লাসহ আরো অনেকে।

দিনব্যাপী প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোলট্রি, গৃহপালিত পশুপাখি, প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তিসহ ৩৫টি স্টল অংশগ্রহণ করে।

সমাপনি অনুষ্ঠানে প্রদর্শনিতে অংশ নেয়া খামারিদের দুগ্ধজাত গাভী, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু, নানা ধরনের আধুনিক যন্ত্রসহ পাচ ক্যাটাগরিতে ১৫ জনকে বিশেষ পুরস্কার, নগদ টাকা এবং সনদপত্র প্রদান করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শামিমা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park