1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভারতের বিপক্ষে বাংলাদেশ দ লে ১৫ বছরের হাবিবা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসবে ভারত নারী ক্রিকেট দল। এই সিরিজের জন্য মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক ১৫ বছর বয়সী ডানহাতি পেসার হাবিবা ইসলাম। ভারত সিরিজে বাদ পড়েছেন ব্যাটার ফারজানা হক। তার জায়গায় গত বছর মালয়েশিয়ার বিপক্ষে এসিসি ইমার্জিং টিমস কাপে সবশেষ খেলা ওপেনার রুবাইয়া হায়দারকে ফেরানো হয়েছে। আর সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা সুমাইয়া আক্তারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। দল নিয়ে বিসিবি’র নারী উইংয়ের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, ‘দলে খুব একটা পরিবর্তন নেই। আমরা আপাতত বেশি জায়গায় পরিবর্তন করছিও না। সিলেটে যেহেতু স্পোর্টিং উইকেটে খেলব, আমার মনে হয় উইকেট পেস বোলারদের সহায়তা করবে। এ জন্য আমরা বাড়তি একজন পেসার নিয়েছি।

আরেকটা সুখবর হচ্ছে, আমাদের ওপেনার রুবাইয়া হায়দার চোট কাটিয়ে ফিরেছে। ও আসছে (ফারজানা) লিজার জায়গায়।’
হাবিবা ইসলাম ও রুবাইয়াকে দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘সোবহানা আক্তারের জায়গায় আমরা পেসার হাবিবা ইসলামকে নিয়েছি। ব্যাকআপ উইকেটকিপার লিজা আক্তারের জায়গায় ঝিলিককে (রুবাইয়া) নিয়েছি। ঝিলিক বাংলাদেশের খুবই সম্ভাবনাময় ব্যাটার। হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপের সময় চোটে পড়েছিল। অনেক দিন পর সে ফিরেছে।’ এবারের সিরিজের সব ম্যাচই হবে সিলেটে। ২৮শে এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ৩০শে এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচ। আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ই মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে গড়াবে ৯ই মে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো ম্যাচ তিনটি হবে দিবা-রাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আর আউটার মাঠে দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতের নারী ক্রিকেট দল গত বছরের জুলাইয়ে সবশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবাইয়া হায়দার ও হাবিবা ইসলাম। স্ট্যান্ডবাই: সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park