1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে সাংবাদিকের উপর হামলা, সাংবাদিকদের নিন্দা

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে সিলেট বারের শিক্ষানীবিশ আইনজীবির উপর হামলা অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০মিনিটের সময় উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শিক্ষানীবিশ আইনজীবির ফখরুল ইসলাম শাকিল আহত হন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মৃত তজমুল আলীর ছেলে নুরুজ্জামান জিলু মিয়ার পরিবারের সদস্যরা শিক্ষানীবিশ আইনজীবি ফখরুল ইসলাম শাকিলকে বিভিন্ন সময় হুমকি ও ক্ষতি করার চেষ্টা চালিয়েছেন। শিক্ষানীবিশ আইনজীবি ফখরুল ইসলাম শাকিল গত ১ এপ্রিল ২১ রমজান ধারাবহর গুলবাগ জামে মসজিদে এতেকাফে ছিলেন। ঈদের দিন বাহির হয়ে ঘরে এসে দেখতে পান তার ঘরের পানির পাইপ, বিদ্যুৎ লাইন ও কারেন্টের চুইস কে বা কার কেটে নিয়েছে। তিনি ও তার পরিবারের বৃদ্ধ অসুস্থ মাকে নিয়ে ঈদের দিন থেকে কষ্টে জীবনযাপন করেন। এ কারণে তিনি পরের দিন ১২ এপ্রিল গোলাপগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করেন। পরের দিন এসআই হান্নান সরজমিনে তদন্ত করেন। এই দিন আনুমানিক দুপুর ২ টা ৩০ মিনিটের সময় নুরুজ্জামান জিলু মিয়া সহ একদল লোক বাড়ির ভিতর দেশিয় অস্ত্র নিয়ে অংশীদারদের অবগত না করে জোড়পূর্বক ভূমির সীমানা চিহ্নিত করার সময় ফখরুল ইসলাম শাকিলের সাথে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে তারা ফখরুল ইসলাম শাকিলের উপর হামলা করে। জাহিদুল ইসলাম রুমেল প্রাণে হত্যার উদ্দেশ্যে বুকে ছুরিকাঘাত করে এসময় শাকিল সরে যাওয়ার চেষ্টা করলে বাম হাতে ছুরির আঘাতে জখম হয়। পরে স্থানীরা উদ্ধার করে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিনকে একাধিকবার মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

এদিকে সিলেট বারের শিক্ষানীবিশ আইনজীবি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলের উপর হামলার নিন্দা জানিয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সহ গোলাপগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

সিলেট আলাপ// শামিম

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park