1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওসমানীনগরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চা ষ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

শিপন আহমদ : সিলেটের ওসমানীনগরে রবিশস্য ভুট্টা লাভজনক হওয়ায় অল্প পুঁজিতে ভুট্টা আবাদে ঝুঁকে পড়েছেন কৃষকরা। যার ফলে উপজেলায় এবছর লক্ষমাত্রার চেয়েও অধিক চাষাবাদ হয়েছে ভোট্টা। তাই বাম্পার ফলনের সফলতার স্বপ্ন দেখছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছোট বড় চাষীরা এখন ভুট্টার ফলন নিয়ে স্বপ্ন দেখছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ভুট্টার চাষের লক্ষমাত্রা ছিলো ৩ হাজার ছয়শ হেক্টর। চাষাবাদ হয়েছে তিন হাজার সাতশ হেক্টর জমিতে। যার ফলে প্রত্যান্ত গ্রাম অঞ্চলে সবুজে ছেয়ে গেছে ভুট্টার মাঠ। ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ করায় কৃষকরাও ঝুকছেন ভোট্টা চাষে। একদিকে খরচ কম, অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ হওয়ায় ভুট্টা চাষে স্বাবলম্বী হওয়ার সপ্ন দেখছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ সাত থেকে আট হাজার টাকা। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৩৮ মণ ভুট্টা কৃষকেরে ঘরে তোলা যায় বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা কৃষি কার্যালয়ের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় চাষাবদ হয়েছ ভুট্টার। কম পূজিতে লাভ জনক হওয়ায় গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ারগাঁও গ্রামের ৫ জন কৃষক ভূট্টা চাষে এগিয়ে আসেন। ৫ বিঘা জমিতে চাষাবাদ করেন ভুট্টার। কৃষি কর্মকর্তাদের পরামর্শে চাষাবাদ করায় অল্প দিনের সুফল পেতে যাচ্ছেন তারা। তাদের মতো উপজেলার অনেক কৃষকের মাঠ এখন ভুট্টায় সবুজ।

ভুট্টা চাষী মো. তাজ উদ্দীন আহমেদ বলেন, ভূট্টা চাষে অল্প খরচ, ধান থেকে অধিক লাভ হওয়ায় আমরা ভুট্টা চাষ করছি। আমি ২ বিঘা জমি নিয়ে চাশাবাদ করেছি। আশা করছি এবছর ভুট্টার ভাল ফলন হবে।

ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা বলেন, এবছর ভোট্টা চাষে লক্ষ মাত্রা ছাড়িয়ে গেছে। আমরা সার্বক্ষনিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি এই বছর ফলন ভালো হলে আগামীতেও কৃষকরা ভুট্টা চাষে এগিয়ে আসবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park