1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে এটিএম বুথে মিলছে না টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সপ্তাহিক ও সরকারি ছুটিতে টানা ৩ দিন ব্যাংক বন্ধ থাকায় সিলেটে এটিএম বুথে মিলছে না পর্যপ্ত টাকা। এতে ভোগান্তিতে পড়েছেন সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলার গ্রাহকেরা।

জানা গেছে, সাপ্তাহিক দুদিনের ছুটি ও শবে কদরের একদিনের ছুটিতে বুথের টাকা শেষ হয়ে গেছে। ফলে ঈদ বাজারে এসে গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। সিলেট নগরীর বিভিন্ন বুথের সামনে হতাশা প্রকাশ করতে দেখা যায় গ্রাহকদের। টাকা না পেয়ে ফিরে যেতে হয় তাদের।

বেসরকারি চাকুরিজীবি হাসান আহমদ বলেন, ঈদের কেনাকাটা করতে পরিবারের সদস্যদের নিয়ে মার্কেটে আসি। ব্যাংক বন্ধ থাকায় বুথ থেকে টাকা তুলতে এসে বিপাকে পড়তে হয়। বিভিন্ন বুথ ঘুরে টাকার সংকট থাকায় টাকা পাইনি। তাই নিরাশ হয়েই ফিরে যেতে হচ্ছে।

রোববার বুথ থেকে টাকা তুলতে এসে এভাবেই ভোগান্তির মধ্যে পড়েন গ্রাহকেরা।

এদিকে আসন্ন ঈদুল ফিতরের ছুটির সময় গ্রাহকের নির্বিঘ্নে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসসহ (এমএফএস) সব ডিজিটাল সেবা নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট দেশের তফসিলি ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়। নির্দেশনায় বলা হয়, এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ইন্টারনেট ব্যাংকিং, ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

এসব লেনদেনে কোনোভাবেই গ্রাহক যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে ব্যাংকগুলোকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়। সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখা, বুথের কারিগরি ত্রুটি দ্রুততম সময়ে সমাধান করা এবং বুথে সার্বক্ষণিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু সিলেটে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়।

সংশ্লিষ্টদের দাবি, ঈদের কেনাকাটায় লেনদেন বৃদ্ধি পেয়েছে। টানা ৩দিন ব্যাংক বন্ধ থাকায় বুথে প্রভাব পড়ে। লেনদেনের সর্বোচ্চ সীমা অতিক্রম করায় গ্রাহকেরা ভোগান্তির মধ্যে পড়েছেন। তবে সোমবার থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে। তাই এ সংকট গ্রাহকেরা কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park