1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জাহান্নাম থেকে মুক্তি : মুমিনের করণীয়……

  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

✍️ শেখ খালিদ সাইফুল্লাহ :জাহান্নাম থেকে মুক্তির সেই দশ দিন শেষ হওয়ার পথে যাতে নিহীত রয়েছে লাইলাতুল কদরের মতো হাজারো মাসের চেয়ে উত্তম এক রজনী। বান্দার জন্য সৌভাগ্য হবে যদি সে আল্লাহর পথে উন্নতির লক্ষ্যে এতে সে আরো মনোযোগী হয়। আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নেই। রহমত, ক্ষমা ও ভালোবাসা অর্জনের জন্য আমাদের সামান্য প্রচেষ্টাই যথেষ্ট হবে, ইনশাআল্লাহ!। এ বিশেষ সময়গুলোতেও অবহেলা ও গাফলত বড় দুর্ভাগ্যের বিষয়! তাই সাধ্যানুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাব আমরা। বাড়িয়ে দেব নেক আমল সমূহের পরিমাণ।
সবচেয়ে সৌভাগ্যবান তারা যারা কিনা এই দিনগুলোতে ই’তেকাফ-এর মাধ্যমে পার্থিব কাজকর্ম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়ে। তারপরও সর্বসাধারণের উচিত লাইলাতুল কদরকে যথাযথ মূল্যায়ন করা,এ রজনীতে সাধ্যানুযায়ী বেশি বেশি নামাজ,দোয়া, যিকির,তেলাওয়াতে কোরআনে মশগুল থাকা। যত বেশি ইবাদতে লিপ্ত থাকা যাবে, আল্লাহ তাআলার তত নৈকট্য অর্জন হবে। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো ইবাদত নাই,কোন নামাজও নেই। অনেকে বলেন, “লাইলাতুল কদরে চার রাকাত নামাজ পড়তে হবে। প্রত্যেক রাকাতে সূরা কদর তিনবার পড়বে।” এগুলো মনগড়া কথা। কুরআন হাদীসে লাইলাতুল কদরের নামাযের কথা বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, লাইলাতুল কদরে একটি বিশেষ দোয়ার কথা হাদীসে এসেছে।

অর্থাৎ: হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! কোন রাতটি লায়লাতুল ক্বদর, এ কথা যদি আমি জানতে পারি তবে সে রাতে কী দুআ করব? তিনি বললেন, বলবেঃ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي ‏”‏”

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আ`ফুওয়ুন কারীম; তুহিব্বুল আ`ফওয়া; ফাফু আ`ন্নি।

অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালো বাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)
তাই যার যা মন চায়, তাই ইবাদত করতে পারবে। নির্দিষ্ট কোনো পদ্ধতিতে ইবাদত করার কথা হাদীসে আসেনি।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, লাইলাতুল কদরে প্রিয় নবী সা.এর ঘোষিত বিশেষ দোয়াসমূহ এবং কুরআনে উল্লেখিত ক্ষমা প্রার্থনা দোয়াগুলো বেশি বেশি পড়া। তাতেই মহান আল্লাহ রোজাদার মুমিন বান্দাকে গোনাহ থেকে মুক্তি দিয়ে নাজাত দান করবেন।প্রত্যেক রোজাদার মুমিন মুসলমানকে লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।
লেখক:-
সিনিয়র শিক্ষক, ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদ্রাসা, সিলেট।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park