1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে আ হ ত ১০

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের গুরারাই বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে শর্ট গানের গুলিতে প্রায় ১০ জন আহত হয়েছে। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গুরারাই গ্রামে ঘটনাটি ঘটে।

আহত মো. জমির হোসেন (২৫) এর বড় ভাই জামাল হোসেন  জানান, শনিবার বিকেল চার টার দিকে গুরারাই বাজারে জমিজমা নিয়ে রিপনের সাথে খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান এর ছেলে ফরহাদ এর কথাকাটি হয়। এরই জের ধরে রিপন তাঁর লাইসেন্সকৃত শর্ট গান নিয়ে এলোপাতাড়ী গুলি শুরু করে। এসময় গুরারাই, অলিমপুর গ্রামের মো আফজল হোসেন এর ছেলে জমির হোসেন (২৫), শামীম, সোহেল, ফরহাদ, আরমান, হাবিবুর, কাদির, রাহিম, শিহাব, সৈয়দ মুফাচ্ছিল আহত হয়। আহতদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে।

আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশংকাজনকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন জানান, জমিজমার বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাইসেন্সকৃত বন্দুক জব্দ করে নিয়ে এসেছি। তবে রিপন পালিয়ে গিয়েছে। তাঁকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park