1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের ওসমানীনগরে থানা পুলিশের অভিযানে ৮টি চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি ও ক্রয় বিক্রয়ের জরিত থাকায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হল- উপজেলার কাশিকাপন গ্রামের মৃত রফিজ মিয়ার পুত্র সাকেল আহমদ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রামের সুলেমান আলীর পুত্র নাসির আহমদ, একই গ্রামের মৃত আাব্দুল খালিকের পুত্র আবু সফিয়ান।

শনিবার দুপুরে ওসমানীনগর থানায় প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আসাদুজ্জামান পিপিএম।

পুুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেগমপুর এলাকায় চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় তিনজকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। এসময় আটপককৃতদের কাছ থেকে তিনটা চোরাই মোটর সাইকেল জব্দ করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে উপজেলার তেরহাতি ও ময়না বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৫টিসহ মোট ৮টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উদ্ধার হওয়া ৮ টি মোটর সাইকেলের মধ্যে ৭টি রেজিস্টেশন বিহীন। বি.আর.টি.এ যোগাযোগ করে এসব মোটরসাইকেলের পকৃত মালিক থাকলে আইনি পক্রিয়ায় তা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য রাশেদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামালা রুজুর পর গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে আদালতে প্রেরণ করা হবে। ওসমানীনগর থানা পুলিশ চুরি-চিন্তাই ও অপরাধ নির্মূলে বদ্ধ পরিকর। এমন অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park