
গোলাপগঞ্জ প্রতিনিধি :-
গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়নের জয়নাল আবেদীন এর পরিবারের পক্ষ থেকে গরিব অসহায় পরিবারের মাঝে অর্থ ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ডা: ইসরাব আলীর সভাপতিত্বে মাজেদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়।
জুলফিকার আলীর পরিচালনায় অনুষ্ঠান শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে রাখেন এক্সিম ব্যাংক ভাদেশ্বর শাখার ম্যানেজার জয়নাল আবেদীন ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউপির চেয়ারম্যান মো: শামীম আহমদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাদেশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার সাহাব উদ্দিন সাবু, ইবনে সিনা মীরগঞ্জ শাখার সিনিয়র মার্কেটিং অফিসার মো: দেলাওয়ার হোসাইন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, প্রবীণ মুরুব্বী হাজী মজম্মিল আলী, প্রবীণ মুরুব্বী আব্দুল মতিন, প্রবীণ মুরুব্বী আব্দুল বারী বদই, ভাদেশ্বর মোকামবাজার বণিক সমিতি সহ-সভাপতি ফটিক মিয়া, প্রবীণ মুরুব্বী ইসরাখ আলী, আজম্মীল আলী, সলিম আহমদ, মাহতাব উদ্দিন, মজনু মিয়া, রওসন, নাহিদ, লিটন, হোসাইন, কাব্বীর, এনাম,সোহেদ, মো: হাবিব, গোলামরাব্বী প্রমুখ।