1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাত দিন ক্ষতিগ্রস্থ গোলাপগঞ্জ উপজেলাবাসীর পাশে আবু সুফিয়ান উজ্জল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার:সিলেটের গোলাপগঞ্জে গত রোববার রাতে স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের পাশে সবার আগে দাঁড়ালেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক আবু সুফিয়ান উজ্জল ।
তিনি সোমবার শীলা বৃষ্টি শেষ হতে না হতেই বাজার থেকে ঢেউটিন ক্র‍্য় করে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে তাদের দিয়ে আসেন এবং চিকিৎসার ব্যাবস্থা করে দেন, তাছাড়া কৃষকের ক্ষেতের ফসলের অবস্থা ও পর্যবেক্ষন করতে দেখা গেছে।
এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান উজ্জল বলেন, পবিত্র রমজান মাস ও ঈদের প্রাক্কালে ক্ষতিগ্রস্থ, দরিদ্র অসহায় দুইশত এর বেশি পরিবারে মধ্যে নিজ হাতে নগদ অর্থ ও ঢেউটিন  বিতরণ করে আসছি, আমার দুইটি টিম রাত দিন পানি খেয়ে রোজা রেখে কাজ করে আসছে।
এখনো লিষ্টে অনেকের নাম রয়েছে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব মানুষের মাঝে পৌঁছে দিবো। অনেকের কাছে যেতে পারছি না দয়া করে মন খারাপ করবেন না। আমার জন্য এবং বিশেষ করে ক্ষতি গ্রস্থ পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং সকল কে প্রাকৃতিক দুর্যোগ ধৈর্য্যধারণ ও জানমাল রক্ষায় সচেতন থাকার অনুরোধ জানাই ।
গত রোববার রাতে হঠাৎ করে নেমে আসে ঝড় আর শিলাবৃষ্টি। এতে উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই দিন রাতেই ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি ভালোবাসা ও সহযোগীতার হাত বাড়ান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান উজ্জল । তিনি সকলের খোজখবর নেন এবং উপজেলাবাসী সহ সবাইকে আল্লাহ তায়ালা যেন হেফাজতে রাখেন সেই প্রার্থনা করেন।
তিনি উপজেলা বাসিন্দাদের আশ্বস্থ করতে সাথে সাথে তাহার নিজ ফেসবুক আইডি থেকে নিজের নাম্বার দিয়ে হট লাইন কানেকশন দেন এবং আশপাশের মানুষের তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেন এবং মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park