1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

স্বাধীনতা দিবসে নতুন ভবন পেলেন গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধারা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য ৩তলা বিশিষ্ট নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টায় পৌর শহরের নূর ম্যানশনের পিছনে নবনির্মিত ভবনের ভার্চুয়ালি যুক্ত হয়ে ও উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি৷

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর ইসলাম শাহিন, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ প্রমুখ৷

উল্লেখ্য, ৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park