1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট নগরীতে ক্লিন সিটি’র ৪ টেখায় ইফতার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্লিন সিটি সামাজিক সংগঠের উদ্যোগে শিবগঞ্জ লামাপাড়াস্থ মাদরাসায়ে নাসরুল কুরআন সিলেট ও অসহায় দরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে ৪র্থ বারের মতো ৪ টেখায় ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বাদ আছর নগরীর চৌহাট্টা পয়েন্টে ক্লিন সিটি সামাজিক সংগঠের সভাপতি নাজিব আহমদ এর পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, ক্লিন সিটি সামাজিক সংগঠন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারই ধারাবাহিকতা এবছরও ৪ টেখায় ইফতার বিতরণের আয়োজন করেছে। বক্তারা আরো বলেন, মানুষের প্রতি মানুষের মমতা আর ভালবাসার চেয়ে পৃথিবীতে বড় কোন সম্পর্ক নেই। সাম্য আর ভ্রাতৃত্বের সুমহান বার্তা নিয়ে হাজির হওয়া মাহে রমজানে এই শহরের বুকে আমরাও একে দিতে চাই ভ্রাতৃত্ব আর মমতার নতুন মেলবন্ধন। বয়স্ক রিকসা, টেলাগাড়ি, ভ্যানগাড়ি চালক, প্রতিবন্ধী, অতিশয় বৃদ্ধ, পথচারী মানুষের মাঝে এই ৪ টেখায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সিলেট শহরে পরিচ্ছন্নতা, সেবামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন-ইতালী পালেরমো ছাত্রলীগের সভাপতি মো: শাহাদাত হোসেন টিপু, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কামরুল ইসলাম মাহি, ক্লিন সিটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, আইটি সম্পাদক উমর ফাহিম, লজিস্টিক সম্পাদক তারেক রহমান, সদস্য জুবায়ের আহমদ, তোফায়েল আহমদ, রুবেল খান, আব্দুস সবুর শিহাব, মিজান আহমদ, প্রদীপ মালাকার, মো: রোম্মান, বাবুল আহমদ, ইসতিয়াক মারুফ, রিফাতুল গণি, আসিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park