1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক সাময়িক বহিস্কার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমদ (ভিপি) ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে তাকে সাময়িক বহিস্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৩১ জুলাই জৈন্তাপুর উপজেলার আওতাধীন চারটি ইউনিয়ন বিতর্কিত কমিটি গঠন করা নিয়ে জৈন্তাপুর উপজেলা ইউনিটের ভিতর চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এ কমিটি গঠন দলীয় গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় গত বছরের ১ আগষ্ট সিলেট জেলা যুবলীগ কমিটিগুলো স্থগিত করে। এছাড়াও সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশনা প্রদান করা করা হয়। কিন্তু এখন পর্যন্ত নোটিশের কোন জবাব প্রদান করেন নি আনোয়ার হোসেন। যা দলীয় গঠনতন্ত্রের শৃংখলা পরিপন্থী কাজ।

তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়াও কেন স্থায়ী বহিস্কার করা হবে না, তা নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সিলেট জেলা যুবলীগের দপ্তরে কারণ দর্শানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park