1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রীর অনশন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী অনশন করতে গিয়ে প্রেমিকের মায়ের নির্যাতনের শিকার হয়েছেন।

রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপসংকর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্কুল ছাত্রী জানায়, পূর্ব রুপসংকর গ্রামের কাছাই মিয়ার ছেলে এস্কাবেটর চালক কাউছার মিয়ার সাথে গত ৮ মাসের প্রেমের সম্পর্ক। সে তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করে। বিষয়টি জানাজানি হলে স্কুল ছাত্রী তার প্রেমিক কাউছারকে বিয়ের চাপ দেয় এবং কাউছার বিয়ে করতে অপারগতা প্রকাশ করে।

পরে বাধ্য হয়ে কাউছারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে গেলে তার মা স্কুলছাত্রীকে মারধর করে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভোক্তভুগী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেমিক কাউছারের বাড়ির বাহিরে দাড়িয়ে আছে প্রেমিক। হাতে কাটাছেড়ার দাগ, এসময় সে সাংবাদিকদের জানায় সে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কাউছার তাকে বিয়ে না করলে সে আত্নহত্যারও হুমকি দেয়।

এসময় অভিযুক্ত কাউছারকে পাওয়া যায়নি, কাউছারের মা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

ওয়ার্ডের মেম্বার কদর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, দেখি কি অবস্থা।

শ্রমিক নেতা বাচ্চু মিয়া বলেন, বিষয়টি যেহেতু শ্রমিকের তাই বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম আহমদ বলেন, বিষয়টি শুনেছি।

সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, বিষয়টি আমার জানা নেই, থানায় অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park