1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে নাশকতার অভিযোগে মামলা দায়ের

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্ক:: সিলেটের নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।  রবিবার (২৯ অক্টোবর) সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া আহমদ সহ ৬  নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জন আসামি করে পুলিশ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১৯, তাং:২৯/১০/২৩ ইং) দায়ের করে।

আসামিরা হলেন- উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত রশিদ আহদের ছেলে তামিম ইয়াহিয়া আহমদ(৪২), পশ্চিম আমুড়া ইউনিয়নের শিলঘাট টিকর পাড়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে আরিফা হোসেন (২৮), ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মতছির আলীর ছেলে দুলাল আহমদ মেম্বার(৪৮), মোল্লাগ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে শাহ আলম (২৪) ও প্রিন্স বাবলু(২৩)।

এদের মধ্যে তামিম ইয়াহইয়া আহমদ সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও শাহ আলম সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছেন। এছাড়াও অন্যানরা হলেন ছাত্রদল ও ছাত্রশিবির কর্মী।

পুলিশ জানায়, গত (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে হরতালকে কেন্দ্র করে নাশকতার সৃষ্টি করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। পরে নাশকতা সৃষ্টিকারী ৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে পুলিশ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১৯, তাং:২৯/১০/২৩ ইং) দায়ের করে। ওই মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা এখলাছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park