1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জে পাখি ও পাখি ধরার সরঞ্জাম উ দ্বা র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার করা হয়েছে। এই পাখিগুলোকে কাজে লাগিয়ে অন্য পাখিদের ধরে বাজারে বিক্রি করতেন ওই শিকারি।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকায় এই অভিযান করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বন বিভাগের অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ)’-এর সমন্বয়ক সোহেল শ্যাম, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আহাদ মিয়া, বাঘমারা ক্যাম্পের বিট অফিসার জুলহাস পাটুয়ারী, ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট তাজুল ইসলাম প্রমুখ।

বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ)’-এর সমন্বয়ক সোহেল শ্যাম ও কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আহাদ মিয়া বলেন, ‘মানুষকে বোঝাতে হবে পাখি ও বন্যপ্রাণী আমাদের পরিবেশ রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। পাখি শিকার রোধ করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো বন্যপ্রাণী আটকা পড়লে বা কেউ ধরলে সঙ্গে সঙ্গে বন বিভাগ ও আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’ শীত মৌসুমে হাওর ও অন্যান্য জায়গায় অতিথি পাখি আসে। এ সময় প্রায়ই পাখি শিকারের কথা বেশি শোনা যায়।’

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বন বিভাগ। আমাদের যাওয়ার খবর পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পাখি ধরার সরঞ্জামসহ ৫টা তিলা ঘুঘু পাখি নিয়ে আসি। পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park