1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দক্ষিণ সুরমায় ছেলের হাতে বা.বা খু.ন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে খুন হয়েছেন তপন মিয়া (৬৫) নামের এক হতভাগ্য পিতা। সোমবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পিতা তপন মিয়াকে বালিশ চাপা দেয় ছেলে আনছার মিয়া (৩৫)। এতে তিনি দম বন্ধ হয়ে মারা যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আনছার মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। সাথে সাথে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। এবিষয়ে এখনো কোন মামলা হয়নি। মামলা দায়েরের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park