1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে পিকআপ ও লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ৬

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

জৈন্তাপুর প্রতিনিধি :সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পিকআপ ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়।

সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারোটায় উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের অফিসের সামনে এই ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি( পশ্চিম চটি গ্রামের) সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), সন্তোষ পাত্রের পুত্রবধু সুচিতা পাত্র (৩০), সুচিতা পাত্রের শিশু মেয়ে বিজলী (৬ মাস), নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩২), সুবেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৬), নিপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)। এঘটনায় ওসমানী হাসপাতালে ৪ জন গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তারা দুটি হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়- হতাহতরা সবাই মঙ্গোলী পাত্রের মেয়ে বিয়ের পর মাটিউরা (বৌভাত) অনুষ্ঠানে পাঁচটি লেগুনা ভাড়া করে উপজেলার মোকামপুঞ্জিতে যাচ্ছিলেন। গত দুই সপ্তাহ পূর্বে মঙ্গোলীর মেয়ে অনামিকার সাথে মোকামপুঞ্জির পুষ্টিং পাত্রের বিয়ে হয়।

এদিকে সিলেট নগরীর জৈনিক এক ব্যক্তি দরবস্ত বাজার থেকে একটি গরু কিনে পিকআপ যোগে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে গরুবোঝাই পিকআপের(সিলেট- মেট্রো ১১-২২৬৪) সাথে যাত্রীবোঝাই লেগুনার সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সহ পুলিশ ফৌর্স, তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।

এদিকে, দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে প্রশাসনের ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park