1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রমজানে ওমরাহ পালনে ন তু ন নির্দেশনা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :রমজান মাসে বিদেশি মুসল্লিরা যাতে নির্বিঘ্নে পবিত্র হজ এবং ওমরাহ পালন করতে পারেন সে জন্য সৌদি আরব থেকে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এবারের রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালন করতে পারবেন না মুসল্লিরা।

পবিত্র মক্কা শরিফে ভিড় কমাতেই সৌদি আরব এমন উদ্যোগ নিয়েছে বলে রোববার (১৭ মার্চ) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় জানিয়েছেন, সবাই যাতে সুশৃঙ্খলভাবে ওমরাহ পালন করতে পারে সে কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রমজানের ভিড় ব্যবস্থাপনায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। এরমধ্যে অন্যতম হলো যারা শুধুমাত্র ওমরাহ পালন করবেন তারাই কাবা চত্বরে যেতে পারবেন।

ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরাহ অনুমতি দেয়া সৌদির সরকারি নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করেন তখন একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা থাকে, অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরাহ করতে পারবেন না।

বিদেশি মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারেন সেজন্য ভিজিট ও পর্যটন ভিসাধারীদেরও ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। মদিনা শরীফে যেতে হলে তাদের শুধুমাত্র অনলাইনে একটি অনুমতি নিলেই হবে।

এছাড়াও সাধারণ ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park