1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর পালিত হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রোববার (১৭ মার্চ) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এ দিন হবে বুধবার। এ হিসেবে চলতি বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করা লাগতে পারে।

আরও বলা হয়েছে, শাওয়ালের জন্মের চাঁদ ৮ এপ্রিল সূর্যগ্রহণের সাথে সারিবদ্ধ হবে। ফলে ইসলামী বিশ্বের বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে।

মুসলমানদের জন্য ঈদ ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজানের মাসব্যাপী রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলিমরা।

ঈদের দিন মুসলমানেরা দুই রাকাত নামাজ আদায় করেন। এ নামাজকেই ইসলামে ইদের নামাজ বলা হয়। খোলা মাঠ বা বড় জামাতে এ নামাজ অনুষ্ঠিত হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park