
সিলেট আলাপ ডেস্ক :পবিত্র রমজান মাস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা বাজার মনিটরিং কমিটির নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে লালাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়ের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর সহ দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযান কালে ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলার প্রতিটি বাজারে পবিত্র রমজানে বাজার মনিটরিং করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে তিনি জানান।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// তৌকির
