1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বালাগঞ্জে সাংবাদিকদের সাথে শেখ নুরুল ইসলাম জিতুর মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি, ব্রিটিশ বাংলাদেশ বিজনেস ক্লাবের চেয়ারম্যান, বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রাথী শেখ নুরুল ইসলাম জিতু।

রবিবার দুপুর ৩ টায় বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও গ্রামে শেখ নুরুল ইসলাম জিতুর নিজ বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শেখ জিতু বলেন, “আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ ১০৪তম জন্মদিন উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ই আগষ্টের কালো রাত্রে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে আত্মদানকারী, জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধের সকল বীর শহীদদের।

তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার আলোকে স্মার্ট বালাগঞ্জ উপজেলা গঠনে কাজ করতে চাই।

আমি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে বালাগঞ্জে প্রতি সেক্টরে আমূল পরিবর্তন নিয়ে আসবো। শিক্ষার সার্বিক উন্নয়ন, যোগাযোগ খাত, কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদের সমন্বিত উন্নয়নের মাধ্যমে টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের মোট জনগোষ্ঠীর অর্ধেকেই নারী। এই নারীদের যোগ্যতা ও পারিপার্শ্বিক কর্মক্ষম ও দক্ষ করে গড়ে তুলবো। উপজেলার বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবো। ২০৪১ এর উন্নত স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন শেখ হাসিনা দেখে চলেছেন তার স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে যথাযথভাবে প্রস্তুত করবো।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park