
প্রেস বিজ্ঞপ্তিঃ সিলেটের দক্ষিণ সুরমার মুক্তিযুদ্ধা ইঞ্জিনিয়ার কামরুল হোসেন মোস্তাক আর নেই। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার (১৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের ডেপুটি কমান্ডার দায়ীত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি কাতার আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেছিলেন।
তার মৃত্যুতে দক্ষিণ সুরমা ফাউন্ডেশন শোক প্রকাশ করেন। এসময় ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
