1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি দোকানে লক্ষাধিক টাকা অর্থদন্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে সিলেট মহানগরের কালিঘাট ও মির্জাজাঙ্গালে ৪টি দোকানে অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৪ দোকানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

তিনি জানান, সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কালীঘাটের বদিউজ্জামন ট্রেডার্সকে ২০ হাজার, মাসুম ট্রেডার্সকে ৫০ হাজার ও রাইমুন ট্রেডার্সকে ১৫ হাজার ও র্মিজাজাঙ্গাল এলাকার বন্ধু স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় ২০ কার্টুন নকল ‘বাওমা কয়েল’ এবং অবৈধ ‘নিরাপদ কয়েল’ জব্দ করা হয়। এসময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। পবিত্র রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. আমিরুল ইসলাম মাসুদ। -বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park