1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে চালু হলো ন্যায্যমূল্যের দোকান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটে প্রথমবারের মতো চালু হলো ন্যায্যমূল্যের দোকান। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই দোকান আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিক মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী

মঙ্গলবার দুপুর ২টায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দোকানটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দ্রব্যমূল্য সাধরণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সিলেটে এই প্রথম এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ন্যায্যমূল্যের দোকানে রমজানের বাজার করতে নগরবাসীকে অনেকটা স্বস্তি এনে দিবে। এই দোকানে সব ধরণের পণ্য ন্যায্য দামে ক্রয় করতে পারবেন ভোক্তারা। সকল পেশার মানুষ এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পণ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। রমজান এলে অসাধু ব্যবসায়ীরা সাধারণ জনগণকে কষ্ট দিয়ে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ জানান, ন্যায্যমূল্যের এই দোকানে সবধরণের পণ্য নির্ধারিত দামে পণ্য সামগ্রী বিক্রি করা হবে। পুরো রমজান মাস এই সুবিধা পাবেন সিলেটেবাসী। সকল শ্রেণি পেশার মানুষ এই অস্থায়ী দোকনে পণ্য ক্রয় করতে পারবেন বলে জানা তিনি।

এসময় উপস্থিত ছিলেন,সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রশাসনের কর্যালয়ের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park