1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ডায়গনিস্টিক সেন্টারে অভিযানে আটক ভুয়া চিকিৎসক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গোয়াইনঘাটের জাফলংয়ে সোনিয়া ডায়গনিস্টিক সেন্টার নামীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে বৈধ কাগজপত্রাদী প্রদর্শন করতে না পারায় প্রতিষ্ঠানের পরিচালক ও মেয়াদোত্তীর্ণ ঔষধসহ নিয়মবহির্ভূতভাবে ঔষধ বিক্রির দ্বায়ে তাদের ফার্মেসিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আটককৃত ভুয়া চিকিৎসক ঢাকার মিরপুর শেওরা পাড়া এলাকার মুহিত খানের মেয়ে সাদিয়া আক্তার (৪৩)।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কিশলয় সাহা, গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবিরসহ পুলিশ সদস্যরা অভিযান অংশ নেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন, জাফলংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সোনিয়া ডায়গনিস্টিক সেন্টারকে ৫০ হাজার ও ফার্মেসীকে ৫০ হাজারসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ওই ভুয়া ডাক্তারের কর্মরত প্রতিষ্ঠান সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ডা.সাদিয়া চৌধুরী সিম্মি থাকেন মালয়েশিয়া। তার পরিচয় দিয়ে সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারের ওই ভুয়া চিকিৎসক বিগত ৩ বছর ধরে সাধারণ মানুষের চিকিৎসা দিয়ে প্রতারণা করে আসছেন। অবশেষে বিষয়টা নিশ্চিত হওয়ার পর গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

এ রিপোর্ট লেখা মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টায় পর্যন্ত ধৃত ভুয়া চিকিৎসক সাদিয়াকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park