1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের বা জা র মনিটরিং

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(১২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শান্তিগঞ্জ ও পাগলা বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার নেতৃত্বে বাজার মনিটরিংয়ে এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রিপন তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি মো. নুরুল হক ও সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ সহ আরও অনেকে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে রমজান মাস জুড়ে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম এবং কোন ব্যবসায়ী যেনো হঠাৎ করে কোন পন্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেই বিষয়ে আমাদের কড়া নজরদারি অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park