1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অবশেষে আজ থেকে হকারমুক্ত হচ্ছে সিলেট!

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে অস্থায়ী মার্কেটে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু হচ্ছে আজ। সকালে পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত থাকবেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। তিনি জানান, আসন্ন পবিত্র রমজানের পূর্বেই সিলেট নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) অস্থায়ী মার্কেটে পুনর্বাসন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সে লক্ষ্যে দ্রুত অস্থায়ী মার্কেট প্রস্তুত করার জন্য ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বণ্টন করে দেয়া হয়। কাজ শেষে আজ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং পর্যায়ক্রমে নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সকল ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করা হবে। সিসিক সূত্রে জানা যায়, নগর জুড়ে ফুটপাথ ও সড়ক দখল মুক্ত করতে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। তার অংশ হিসেবে ইতিমধ্যে মহানগর পুলিশ কমিশনার, হকারদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কয়েক দফায় তিনি আলোচনা করেছেন। সকলের পরামর্শে হকার সমস্যার একটি স্থায়ী সমাধানের দিকেই এগুচ্ছেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

নগর ভবন লাগোয়া লালদীঘির পাড়ের মাঠে অস্থায়ী মার্কেটে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের ফলে কিছুদিনের মধ্যে হকার সমস্যার সমাধান হবে বলে মনে করছে সিসিক সূত্র। ২০১২ সালের জানুয়ারিতে লালদীঘির পাড়ে সিসিকের মালিকানাধীন জরাজীর্ণ মার্কেট ভেঙে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। মহানগর পুলিশের সহযোগিতায় প্রাথমিকভাবে লটারির মাধ্যমে ১ হাজার ৭০ জন হকারকে পুনর্বাসন করা হয় সেখানে। প্রত্যেক হকারের জন্য ৭/৩ ফুট জায়গা বরাদ্দ দেয়া হয়। সিসিকের পক্ষ থেকে নির্ধারিত স্থানে সবার জন্য বাঁশ ও টিন দিয়ে অস্থায়ী মার্কেটও নির্মাণ করে দেয়া হয়। ক্রেতাদের সুবিধার্থে মাঠে মাছ ও শুঁটকি, সবজি, তৈজসপত্র এবং বিবিধ নামে সাইনবোর্ড টাঙিয়ে পৃথক লেন করে দেয়া হয়েছে
সেখানে। এ ছাড়া নগরের প্রতিটি ফুটপাথে ‘মানুষের চলাচলের জন্য, হকারদের বসা নিষেধ’ লেখা সম্বলিত সাইনবোর্ড টাঙানো হয়। এই দুর্ভোগ লাঘবে ২০২১ সালে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেয় সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ওই বছরের জানুয়ারিতে নগর ভবন-লাগোয়া লালদীঘির পাড়ের খোলা মাঠে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য অস্থায়ী মার্কেট নির্মাণ করে দেয় সিসিক। প্রাথমিক অবস্থায় নগরের বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৭০ জন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন করা হয় ওই মার্কেটে। তবে ভেস্তে যায় পুনর্বাসনের এ উদ্যোগ। সিসিক নির্মিত অস্থায়ী মার্কেটে আর বসেন না হকাররা। উল্টো নগরের ফুটপাথ ছাপিয়ে সড়কেরও বহুলাংশ দখল করে রেখেছেন তারা। ফলে দিনভর নগরে লেগে থাকে যানজট।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park