1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান উজ্জলের মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জল। শনিবার বিকেল ৩টায় পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ ঘোষণা দেন তিনি।

এসময় আবু সুফিয়ান উজ্জল বলেন, দীর্ঘদিন থেকে আমি গোলাপগঞ্জ উপজেলার মানুষের সুখে দু:খে পাশে রয়েছি। করোনাকালীন সময়, বন্যা সহ দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এ উপজেলার অসহায় গরীব দুঃখী মানুষের পাশে ছিলাম। আগামীতেও উপজেলাবাসীর সেবা করতে আমি গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, এর আগেও আমায় অনেকে অনেকে প্রশ্ন করেছিলেন আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো কি না, আমি জবাবে বলেছিলাম উপজেলাবাসী, মুরব্বিয়ান ও নেতাকর্মীদের পরামর্শ নিয়ে আমি আমার সিদ্ধান্ত জানাবো। আমি বিগত দিন বিভিন্ন জায়গায় বিশেষ করে আমার এলাকাবাসীর মতামত নিয়েছি। সবার মতামতের ভিত্তিতে আমি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

উজ্জল আরো বলেন, গোলাপগঞ্জ উপজেলা একটি সুনামধন্য প্রবাসী অধ্যুষিত একটি উপজেলা। এ উপজেলার প্রবাসীরা অনেক অবহেলিত। তারা বিভিন্ন সময় দেশে এসে অনেক হয়রানি শিকার হন। আমি নির্বাচিত হলে প্রবাসীদের জন্য সপ্তাহে একদিন কাজ করবো। এছাড়াও প্রবাসীদের পাশে সব সময় থাকার চেষ্টা করবো

আবু সুফিয়ান উজ্জল বলেন, গোলাপগঞ্জ উপজেলা অতীতে শিক্ষায় অনেক এগিয়ে ছিল। বর্তমানে শিক্ষার হার ধীরে ধীরে কমে যাচ্ছে আমি। শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ ও উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তাঘাট সহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো। এক কথায় আমি গোলাপগঞ্জ উপজেলাবাসীর জন্য ভালো কিছু করতে চাই। সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নে গোলাপগঞ্জকে সম্পৃক্ত করতে আমি আপ্রাণ চেষ্টা কওে যাব।

তিনি আরো বলেন, আমি একজন ক্রীড়ামোদী। আমি সব সময় খেলাধুলা পছন্দ করি। এজন্য আমি খেলাধুলার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো। যাতে এই উপজেলা থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড়রা গড়ে উঠে। বিশেষ করে যুব সমাজের উন্নয়নে আমি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবো। সময় তিনি বলেন,

এসময় উপস্থিত ছিলেন আবু সুফিয়ান উজ্জলের পিতা, মীরগঞ্জ দ্বি-পাক্ষীক উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী শরফ উদ্দিন।

অনুষ্ঠানে গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park