1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অর্থ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রতিষ্ঠানটিতে ০৬টি পদে মোট ৪৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট।

১.পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০৩

আবেদন যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং গ) সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

২.পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০৯

আবেদন যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী । সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং কম্পিউটারে Word Processing সহ ই- মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩.পদের নাম: ক্যাশিয়ার

পদ সংখ্যা: ০১

আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী। কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪.পদের নাম: অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ০২

আবেদন যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটারে Word Processing সহ ই- মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০টাকা (গ্রেড-১৬)

৫.পদের নাম: অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা: ০২

আবেদন যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং কম্পিউটারে Word Processing সহ ই- মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬.পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ৩১

আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধারা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। ০২ ও ০৪ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: erd.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ০১-০৫ নং পদের জন্য ২২৩/- টাকা; এবং ০৬ নং পদের জন্য ১১২/- টাকা ৭২ ঘন্টার মধ্যে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

আবেদন শুরু: ০২ আগস্ট ২০২৩ তারিখ সকাল ৯টা থেকে আবেদন করতে পারবেন

সিলেট আলাপ/ মৌরি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park