1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সরকার মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে : এড. এমরান চৌধুরী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

প্রেসবিজ্ঞপ্তি :সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়মীলীগের অত্যাচার-নির্যাতনে শুধু মাত্র বিএনপি বা বিরোধী দলের নেতাকর্মীরাই নয় সাধারণ মানুষও আজ নির্যাতনে অতিষ্ঠ। মামলা-হামলায় দলের নেতাকর্মীরা আজ জর্জড়িত। সরকার অবৈধ ক্ষমতাকে আকড়ে রাখতে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সরকার মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখন আর পেছনে ফিরে থাকানোর সময় নেই। এমন পরিস্থিতে দলের সর্বস্থরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। অতিশীঘ্রই জনতার বিজয় হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার বিকেলে জৈন্তাপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাফিজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রববানী, আবদুল আহাদ, আবদুল মতিন, এনাাই চেয়ারম্যান, মুহিবুর রহমান মুহিব, ইনতাজ আলী চেয়ারম্যান, মামুনুর রশীদ মামুন, বাহারুল আলম বাহার, রোজী মতিন, পলিনা রহমান, হেলাল উদ্দিন, সোহেল আহমদ, আলতাফ হোসেন বেলাল, আব্দুর রকিব মেম্বার, আলী হায়দার সায়মন, নূরুল হক, সাব্বির আহমদ, শোয়েব আহমদ, আবদুল্লাহ রিয়াছত, শাওন আহমদ প্রমূখ।

সভায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আর যারা আন্দোলনে অংশ নেন নি তাদের বিষয়েও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park