1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে স্কলারশীপ প্রো গ্রা ম ও পিঠা উৎসব

  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :শনিবার সকালে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের স্বলারশীপ প্রোগ্রাম ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এসময় গ্রীণ হেল্থ মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফাহিম তাজোয়ারের সভাপতিত্বে এবং উমাইর গাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহমুদুজ্জামান সাহেল ও চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর সিনিয়র শিক্ষক আলী হোসেন রাবেল এর যৌথ পরিচালনায় গ্রীণ হেল্থ মেডিকেল ফাউন্ডেশন ও সামাজিক সংগঠন টিম অন্বেষণ যৌথ উদ্যোগে মেধা বৃত্তি পরিক্ষার পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুস সালাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, চাইল্ড কেয়ার কিন্ডারগার্ডেন এর প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাকিব আল মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টিম অণে¦ষণের সমন্বয়ক কামরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কয়েছ আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মারুফ আহমদ, সোনাপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, চাইল্ড কেয়ার কিন্ডারগার্ডেন এর সহকারী শিক্ষক আলী হোসেন রাবেল, জাকির হোসেন, তাহেল আহমদ, ইয়াছমিন আক্তার, ববি পাল, মারুফ আহমদ, বিউটি বেগম, ফারহানা বেগম, সাহেদ আহমদ, মোহনা নুমো প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষায় দুইটি বিভাগে অংশগ্রহণকারী ১২টি বিদ্যালয়ের ২৮০জন শিক্ষার্থীদের মধ্য থেকে ৫৫জনকে সার্টিফিকেট, নগদ অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park