1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জকিগঞ্জের নিখোঁজ কিশোরকে গোলাপগঞ্জ থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে নিখোঁজের ৩ মাস পর এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোর খলাছড়া ইউপির দুবড়িরপাড় গ্রামের আলী আহমদের ছেলে আরমান আহমদ (১৪)।

বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন একদল পুলিশ নিয়ে গোলাপগঞ্জ থানার কুশিয়ারা তদন্ত কেন্দ্র এলাকার পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করেন। শুক্রবার কিশোর আরমানকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (মিডিয়া) মফিদুল হক সজল জানান, গত নভেম্বর মাসের ২৪ তারিখ কিশোর আরমান আহমদ দুবড়িরপাড় এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা ফরিদা বেগম বাদী হয়ে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ আরমানকে উদ্ধারের পর পুলিশের কাছে সে জানায়, লেখাপড়া ফাঁকি দেওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে গোলাপগঞ্জে গিয়ে একটি মহিষের খামারে রাখালের চাকরি নিয়েছিলো।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park