1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে সড়কে প্রা ণ গেলো ৩ জনের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিনজনের। এরমধ্যে মাইক্রোবাস চাপায় এক নারী ও তিনটি গাড়ির সংঘর্ষে অটোরিকশা চালকসহ আরও এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন।

এরমধ্যে সিলেট-তামাবিল সড়কের খাদিমপাড়া এলাকায় মাইক্রোবাস সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এক নারী কর্মকর্তা নিহত হন। একই দিন দুপুরে দক্ষিণ সুরমার লালবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে অটোরিকশা চালক ও এক যাত্রী হয়েছেন।

পৃথক দুটি ঘটনায় নিহতরা হলেন- সিলেট-তামাবিল সড়কে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা পপি রানী তালুকদার (২৯) নিহত হন। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। স্বামী ও দুই শিশু সন্তানসহ সিলেট সদর উপজেলা পরিষদের ২নং কোয়ার্টারে বসবাস করতেন।

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলার ধলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩) ও সিলেটের বিশ্বনাথের পীরেরবাজার বহ্নি গ্রামের ধনাই মিয়ার ছেলে অটোরিকশা চালক মুনসুর আলী (২৭) নিহত হয়েছেন। নিহত নাজমা বিশ্বনাথ সদর ইউনিয়নের ইলিম গ্রামে বসবাস করতেন।

এ ঘটনায় আহতরা হলেন-বিশ্বনাথ উপজেলার উত্তর মসুলা( জানাইয়া) গ্রামের ফজলুর রহমানের পুত্র সাইফুর রহমান (১৮), একই উপজেলার ইলিমপুর আঙ্গুর আলীর স্ত্রী আছমা বেগম(৪২)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর ও দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক(এসআই) শাফী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে অফিসের উদ্দেশে রওনা হন পপি রানী তালুকদার। খাদিম এলাকায় সিলেট-তামাবিল সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় জাফলংগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

এব্যাপারে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, একটি মাইক্রোবাসের চাপায় সিসিকের ওই নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে মাইক্রোবাসটি সনাক্ত করা যায়নি। মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অটোচালক ও পাঁচ যাত্রী আহত হন। তাদের মধ্যে নাজমা ও মুনসুরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park