1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্বনাথে জাতীর জন্য দো য়া করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নিজ উপজেলা সিলেটের বিশ্বনাথে দিনভর সংবর্ধনা পেলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ চারটি স্থানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তার এমন নিরলসতায় হতবাক হয়ে ওঠছেন নেতাকর্মীরাসহ সাধারণ জনগণ।

বিগত ২০০৮ সালে প্রথমবার সংসদ সদস্য হয়ে এপ র্যন্ত প্রায় ১৬টি বছরই রাজপথে যার রয়েছে নিরলস পদচারণা। ফলে তিনি ইতোমধ্যে ২৪ঘন্টার রাজনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েই বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হয়ে যান। তার প্রতিমন্ত্রী হয়েও যেনো তার পরিশ্রমের কমতি নেই। প্রতিমন্ত্রী হয়ে এরই ধারাবাহিকতা বজায় রেখেই চলেছেন তিনি। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন।

ওইদিন প্রথমে সকাল সাড়ে ১১টায় নিজ গ্রামের বাড়ি উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে গিয়ে স্বজনদের কবরস্থান জিয়ারত ও দোয়া মাহফিলে যোগদান করেন। পরে স্থানীয় মিয়ার বাজারে তিনদিন ব্যাপী মাঘী পূর্ণিমা তিথিতে শ্রীপাট বিষ্ণুপুরে সিদ্ধ বকুল তলায় শ্রী শ্রী ঠকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসবে সংবর্ধনা নেন। এর পর উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্টি আইসটি ভবন উদ্বোধন ও সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য দেন।

অবশেষে সন্ধ্যায় সংবর্ধনা নেন পৌরসভার প্রগতি উচ্চ বিদ্যায়লয়ে। সেখানে প্রধান অতিথির বক্তব্য শেষে দেশের জনগণ, প্রধানমন্ত্রী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে তিনি নিজেই দোয়া পরিচালনা করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park