
সিলেট আলাপ ডেস্ক :দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আহত হবার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ইউপি সদস্য উপজেলার ভাঙ্গাডহর গ্রামের হরেন্দ্র কুমার দাসের ছেলে বাবুল চন্দ্র দাস (৪৮)।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রইছ আলী ও দুলন মিয়া প্রায়ই বাদী বাবুল চন্দ্র দাসের জমিনের হালিচারা কাটে নিয়ে গরু-বাচুরকে খাওয়াত সেই সাথে ভোরে ও রাত্রি বেলা গরু-বাচুর দিয়ে বাদী বাবুলসহ গ্রামের অনেকের জমিতে ধানের চারা খাইয়ে ক্ষতি সাধন করে আসছে।
মামলায় বাদী বিবাদীদের হাতে নাতে কয়েকবার ধরিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদীর জানমালের ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর ৫ টায় তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামে ইউপি সদস্য বাবুল চন্দ্র দাসের বসত বাড়ীর দক্ষিণ দিকে থাকা বোরো জমিনে একই গ্রামের মৃত নন্দা উল্লার ছেলে রইছ আলী (৬৫) ও রইছ আলীর ছেলে দুলন মিয়া (৩৫) রামদা, লোহার রড, লাঠিসোটা সহ গরু নিয়ে বাবুলের জমিনে ধানের চারা খাওয়ানো শুরু করে। এসময় বাবুল চন্দ্র দাস জমিনে পানি দেওয়ার জন্য গেলে, গরু দিয়ে ধানের চারা খাওয়াতে দেখে নিষেধ করলে বিবাদী রইছ আলী ও তার ছেলে দুলন মিয়া ইউপি সদস্য বাবুলের উপর অতর্কিত হামলা করে তাকে রক্তাক্ত জখম করে।
এসময় মামলার বাদী বাবুলের চিৎকার শোনে আশেপাশের লোকজন এসে তাকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে জমিনে হামলাকারীদের ফেলে যাওয়া একটি ডেকা গরু উদ্ধার করে গ্রামবাসী বাবুলের বাড়ীতে নিয়ে রাখে।
এ ব্যাপারে দিরাই থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) অনুজ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
