1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এসএমপিতে শ্রেষ্ঠ শাহপরাণ থানার ওসি হারুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মধ্য থেকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এসএমপি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় তাঁকে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার জাকির হোসেন খান (পিপিএম)।

ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এর আগে তিনি টানা ৩ বার মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে শ্রেষ্ঠ হয়েছিলেন।

এছাড়া পুরস্কারপ্রাপ্তরা হলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) সুবাস চন্দ্র সাহা, সহকারী পুলিশ কমিশনার শাহজাহান ভূঁঞা (শাহপরাণ রহ.), ওসি শাহপরাণ (রহ.) থানা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন, এস‌আই ইবাদুল্লাহসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অন্যান্য পদবীর পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

মাসিক সভায় উপস্থিত ছিলেন- এসএমপির পুলিশ কমিশনার জাকির হোসেন খান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৮ পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পিবিআই পুলিশ সুপার খালেদ-উজ- জামান, পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ মোল্লা মোহাম্মদ শাহীন, পুলিশ সুপার (নৌ পুলিশ) আব্দুল্লাহ আল-মামুন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, সিটি এন্ড সিসি,পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত দায়িত্বে এডিসি (সদর ও প্রশাসন) শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মহানগর আদালতে অতিরিক্ত পিপি নাসির উদ্দিন ,র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার গোলাম কিবরীয়া, প্রবেশন অফিসার সিলেট তমির হোসেন চৌধুরী, পরিবেশ অধিদপ্তর সিলেট এর সহকারি পরিচালক মোহাইমিনুল হক, ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর এর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক নাজমুস সাকিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট পরিদর্শক নজীব আলী সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র ইনচার্জ।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস) জানুয়ারী মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park