1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত ২টার দিকে তাদেরকে গ্রেফতারের পর বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে প্রেরণ করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৩টি লোহার রামদা, ১টি কুড়াল, ১টি কাঠের রুল, ১টি লোহার দা ও ২টি কালো রংয়ের প্লাস্টিকের টর্চলাইট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা সেলিম মিয়া (৪০), জাহিদুল ইসলাম (২৯) ও মো. সেলিম আহমদ (৪২)।

থানাপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই ইউনিয়নের আছুরিঘাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park