1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জগন্নাথপুরে কৃষকরা ফসল নিয়ে আতঙ্কে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক : জগন্নাথপুর উপজেলায় মঙ্গলবার রাতের বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধের কয়েকটি প্রকল্পের বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে কৃষকরা ফসল নিয়ে আতঙ্কে ভূগছেন। বুধবার পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব যতন মার্মা নলুয়া ও মইয়ার হাওর পরিদর্শন করে দ্রুত বাঁধের কাজের ত্রুটি শেষ করে কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন।

এসময় জগন্নাথপুরের ইউএনও আল বশিরুল ইসলাম, পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী ইরফানুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল উপস্থিত ছিলেন।

বুধবার বিকেলে নলুয়ার হাওর পরিদর্শন করে দেখা গেছে, নলুয়ার হাওরের দাসনওয়াগাঁও থেকে হালেয়া পর্যন্ত ৩,৪, ৫,৬,৭ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। প্রকল্পের সাথে সম্পৃক্তরা শ্রমিক লাগিয়ে কাজ করছেন।

৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আহমেদ আলী বলেন, আমার প্রকল্প এলাকার নদীর তীরের অংশ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশে বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ করছি।

তিনি বলেন, ২১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে ৫১২ মিটার বেড়িবাঁধের কাজ করছি। আশা করছি নিদিষ্ট সময়ে কাজ শেষ হবে।

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ শেষ করার কথা। হাওরের অধিকাংশ বাধঁ এর কাজ এখনও সম্পন্ন হয়নি। গড়ে প্রায় ৩০ ভাগ কাজ হবে। সরকারের নীতিমালা অনুযায়ী কোন বাধের কাজ হয়নি।কাজের অগ্রগতি সন্তোষ জনক নয়। এক দিনের বৃষ্টিতে অনেকগুলো বাঁধে ফাটল ও ত্রুটি দেখা দেয়ায় আমরা চিন্তিত। অধিকাংশ বাধঁ ই দায়সারাভাবে বালুমাটি দিয়ে করা হয়েছে। যা সামান্য বৃষ্টিপাতেই ধ্বসে পড়ছে।

তিনি বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার জন্য উধর্ত্বন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা সরেজমিনে হাওর ঘুরে যেসব ত্রুটি রয়েছে সেগুলো মেরামত করতে বলা হয়েছে।

তিনি বলেন, ৬ ও ৩৩ নম্বর প্রকল্পের বাঁধ ধসে যাওয়ায় কিছু অংশে বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে। এবার এ উপজেলার নলুয়া ও মই হাওরের ১৮ কিলোমিটার বেরী বাধঁ নির্মানে সাড়ে চার কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। এ এপর্যন্ত প্রায় ৭৫ ভাগ কাজ হয়েছে।

সরকারের বেধে দেওয়া নির্দিষ্ট সময় অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারির মধ্যে বাধঁ এর কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park