1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বালাগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি ৭ লাখ টাকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বালাগঞ্জ সংবাদদাতা :সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারে দ্বিতলা একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী অজয় কুমার দেবের দ্বি তলা বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ঘরের যাবতীয় আসবাবপত্র, বই-খাতা, নগদ টাকা সহ আনুমানিক ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বাসার ১ম তালায় স্থানীয় নিত্য গোপাল দেবের সুদর্শন গ্লাস এন্ড হার্ডওয়ার দোকান ছিলো; দোকানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালাগঞ্জ বাজারে বৈদ্যুতিক লাইন সহ বৈধ অবৈধ ডিসলাইন ও ওয়াইফাই লাইনের ছড়াছড়ি। বাজার ও বাসায় অবস্থিত বৈদ্যুতিক লাইন গুলো অনেক পুরাতন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন সর্টসার্কিটের কারণের এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অজয় কুমার দেব বলেন, আজ ধর্মীয় কাজে মন্দিরে ছিলাম পুরো পরিবার। ঘরে খাবারও রান্না হয়নি। উপাসনার কাজ শেষ করে ঘরে প্রবেশ করার ৩-৪ মিনিটের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরের যাবতীয় মালামাল পুড়ে চাই হয়ে গেছে।

খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. অপু মিয়ার নেতৃত্বে আসা দমকলকর্মী, বালাগঞ্জ বাজার বণিক সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মো. অপু মিয়া বলেন, তদন্তের পরে অগ্নিকান্ডের মুল উৎস জানা যাবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park