1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে দুইদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেট এর শেখঘাটস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন মহানগরের ৩৩ এলাকায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আর বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক রাস্তা প্রশস্থ করণ সহ ড্রেন নির্মান কাজের জন্য শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে- ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কিনব্রিজ, নবাব রোড ও ওসমানী মেডিক্যাল ফিডারের আওতাধীন সিলেট বিভাগীয় শহরের মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কিনব্রিজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মনিপুড়ী বস্তি, সুবিদ বাজার (আংশিক) এবং আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্রি, হকার্স মাকেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড ও এর আশে-পাশের এলাকাসমূহ।

বিষয়টি বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মু তানভীর হায়দার এবং বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park