1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শ্বশুরবাড়িতে সংঘর্ষ থামাতে গিয়ে প্রা ণ গেলো জামাতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শ্বশুরবাড়িতে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মুনাফ মিয়ার ছেলে ও আদর্শ গ্রামের ছালেক মিয়ার জামাতা।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আদর্শগ্রামের বাসিন্দা মোস্তাক মিয়া ও আলমগীর মিয়ার পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হয়। পরে এর জের ধরে দুই পরিবার সংঘর্ষে লিপ্ত হলে শ্বশুবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল দুই পক্ষকে শান্ত করতে যান। এসময় মাথায় আঘাত পেয়ে তিনি আহত হন। পরে নজরুলকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সংঘর্ষে নজরুল নিহত হওয়ার পর গ্রাম্য দাঙ্গার সঙ্গে জড়িত দুই পক্ষই পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park