1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের বিভিন্ন উপজেলা নির্বাচন কবে?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দেশের ছয়টি বিভাগের ৪৯টি জেলার ৩৪৪টি উপজেলা পরিষদের নির্বাচন কবে হবে, তা জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সিলেটের উপজেলাগুলোর নির্বাচনের ধাপ এখনো ঘোষণা করেনি ইসি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এসব উপজেলায় চারটি ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে।

কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে প্রথম ধাপে ১০৮টি উপজেলায়, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি এবং চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

এ ছাড়া খুলনা বিভাগের দুটি উপজেলা এবং বরিশাল ও রাজশাহী বিভাগের একটি করে দুটি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ পরে নির্ধারণ করা হবে। আর সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর নির্বাচনের তালিকা পরে ঘোষণা করবে ইসি।

গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছিল, রমজান মাসের শেষের দিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

সারা দেশের ৬৪টি জেলায় ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুনে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park