1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সাম্প্রদায়িক সম্প্রীতি সিলেটের ঐতিহ্য: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা জানে সারা দুনিয়া। এটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে সব কালে, সব যুগে। বিদ্যার দেবী সরস্বতীর আরধনায় ব্যস্ত শিক্ষার্থীরা একদিন দেশের হাল ধরবেন। তাদের নেতৃত্বেই দেশে এগিয়ে যাবে। এখন তাদের প্রস্তুতির সময়।

তিনি বলেন, তারা দেশকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সবার দোয়া ও আশির্বাদে অবশ্যই একদিন তারা সফল হবেন। আসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে তারা অবশ্যই গর্ববোধ করবে। আমরা তেমন একটি দেশ গড়ার কাজে শেখ হাসিনার নেতৃত্বে নিয়োজিত।

তিনি আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত সরস্বতী পূজা পরিদর্শনকালে এসব কথা বলেন।

নগরভবনের সামনে এ পূজা অনুষ্ঠিত হয়।

এসময় তার সাথে ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি ভানুজয় দাশ, সাধারণ সম্পাদক বিন্দু মজুমদার, চন্দন দাশ, অংশোমান ভট্টাচার্য্য রাকু, জয়দেব বিশ্বাস, সুব্রত রায় দুলাল, সমীরন মোদক টিটু, লিপু সিংহ, জ্যোতিষ চক্রবর্তী, রাজু রায়, সুষেন দে, শেখর দেবনাথ, ধনঞ্জয় দাশ, লিটন পাল প্রমুখ।

এর আগে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। মেয়র হাসপতালে কর্মরত চিকিৎসক, নার্স এবং শিক্ষার্থীদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park