1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জকিগঞ্জে নিখোঁজের ৫দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ৫দিন পর হাওরের একটি খাল থেকে মোশাররফ হোসেন (১৪) নামের স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকেলে পার্শ্ববর্তী বালাইর হাওরের কুচিরখাল নামক স্থান থেকে পা বাঁধা অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মোশাররফ এওলাসার গ্রামের মো. জামিল আহমদ চৌধুরী ও কুলসুমা বেগমের ছেলে এবং স্থানীয় রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, মোশাররফের বাবা এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর মাঝে খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার ৩টার দিকে স্থানীয় কুচিয়া শিকারীরা বালাই হাওরের কুচিরখালে অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে নিখোঁজ মোশাররফ হোসেনের স্বজনরা গিয়ে লাশটি মোশাররফ হোসেনের বলে সনাক্ত করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে স্থানীয়দের ধারণা, ছেলেটির সাথে পাশবিক নির্যাতন করা হয়েছে। বিষয়টি গোপন রাখতে তাকে হত্যা করা হতে পারে।

বর্বর এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবী, দ্রুত সময়ের মধ্যে মোশাররফের খুনীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপরাধ স্কুলছাত্রকে কারা কেন হত্যা করে লাশ খালে ফেলে গেলো সেই রহস্য উদঘাটনে পুলিশের প্রতি আহবান জানিয়েছেন তারা।

এর আগে, ৮ম শ্রেণির ছাত্র মোশাররফ হোসেন (১৪) গত ৬ ফেব্রুয়ারি রাত ৮টায় পার্শ্ববর্তী নান্দিশ্রী ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park